প্রাচীন নিমরুদে আইএসের ধ্বংসযজ্ঞ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইএসের প্রচার করা ভিডিও থেকে নেওয়া ছবিতে দেখা যাচ্ছে হাতুড়ি দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে নিমরুদ শহরের প্রাচীন নিদর্শন। জাতিসংঘের বিশ্ব ঐতিহ্যের সম্ভাব্য তালিকায় এ শহরটির নাম রয়েছে l ছবি: এএফপি
আইএসের প্রচার করা ভিডিও থেকে নেওয়া ছবিতে দেখা যাচ্ছে হাতুড়ি দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে নিমরুদ শহরের প্রাচীন নিদর্শন। জাতিসংঘের বিশ্ব ঐতিহ্যের সম্ভাব্য তালিকায় এ শহরটির নাম রয়েছে l ছবি: এএফপি

সেই খ্রিষ্টপূর্ব ত্রয়োদশ শতকে পত্তন হয়েছিল ইরাকের নিমরুদ নগরের। নগরটি শতকের পর শতক ধরে ধারণ করে আছে অসামান্য সব প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এগুলোর বেশ কিছু গুঁড়িয়ে দিয়েছে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা। ধ্বংসের ভিডিওচিত্র ধারণ করে তা আবার ছড়িয়েও দিয়েছে তারা। খবর বিবিসির।
নিমরুদের নানা প্রত্ননিদর্শন আইএস জঙ্গিরা বুলডোজার দিয়ে ও হাতুড়ির আঘাতে গুঁড়িয়ে দেয়। ইরাকের বিভিন্ন ঐতিহাসিক স্থানের প্রাচীন নিদর্শন একের পর এক ধ্বংস করছে আইএস। তাদের কাছে এই ধ্বংসযজ্ঞ ‘মিথ্যে পৌত্তলিকতার’ বিরুদ্ধে এক যুদ্ধ।
গত মাসেই ইরাকের পর্যটন মন্ত্রণালয় জানায়, প্রাচীন অ্যাসিরীয় সাম্রাজ্যের নানা নির্দেশ ধ্বংস করছে আইএস। আইএসের ছাড়া নতুন ভিডিওটি ধারণ করা হয় গত মার্চ মাসে। এতে দেখা যায়, আইএস জঙ্গিরা বৈদ্যুতিক যন্ত্র দিয়ে পাথরের তৈরি প্রত্নবস্তু কাটছে বা গুঁড়িয়ে দিচ্ছে। পরে কেটে ফেলা বস্তুগুলো এক জায়গায় করে বিস্ফোরণ ঘটাচ্ছে। এরপর পুরো এলাকা সমান করে ফেলছে।
বিশ্বের বিভিন্ন বড় জাদুঘরে নিমরুদের অনেক প্রত্ননিদর্শন আছে। নগরটিতে প্রাচীন অ্যাসিরীয় দেবী লামাসুর বেশ কয়েকটি মূর্তি ছিল। এর মাথা মানুষের মতো, সঙ্গে আছে ইগলের মতো পাখা।
আইএসের দখলে থাকা মসুল শহর থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে নিমরুদের অবস্থান। গত বছরের জুন মাস থেকে মসুল দখলে রেখেছে আইএস। ইরাকের ১২ হাজার প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে প্রায় ১ হাজার ৮০০টি রয়েছে তাদের দখলে থাকা এলাকায়। আইএস মসুলের একটি প্রাচীন গ্রন্থাগারও পুড়িয়ে ফেলে। এতে আট হাজারের বেশি পাণ্ডুলিপি ছিল।