প্রাচীন শহর পালমিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৮ সালের ফাইল ছবিতে প্রাচীন পালমিরা থিয়েটারে একদল পর্যটক l রয়টার্স
২০০৮ সালের ফাইল ছবিতে প্রাচীন পালমিরা থিয়েটারে একদল পর্যটক l রয়টার্স

পালমিরা শহরের পত্তন কবে হয়েছিল, তার নিশ্চিত সঠিক সময় কারও জানা নেই। তবে খ্রিষ্টপূর্ব প্রথম শতক থেকে পরবর্তী ৪০০ বছর এ মরূদ্যান শহরটি উন্নতির শিখরে পৌঁছেছিল বলে ঐতিহাসিকেরা মনে করেন। মসলা, সুগন্ধি, রেশম ও হাতির দাঁতের শিল্পের ওপর ভিত্তি করে এক সম্পদশালী শহরে পরিণত হয় পালমিরা।
‘মরুর মুক্তা’ নামে পরিচিত এ শহরে আছে দুই হাজার বছরেরও বেশি সময়ের পুরোনো মন্দির, কারুকার্যমণ্ডিত স্তম্ভসহ নানা নিদর্শন। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেসকো ১৯৮০ সালে পালমিরাকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার আগে প্রতিবছর গড়ে দেড় লাখ পর্যটক পালমিরা ভ্রমণ করতেন।