প্রাচীরের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েলের সুপ্রিম কোর্ট বেথলেহেমের একটি নয়নাভিরাম স্থানের ওপর দিয়ে প্রাচীর নির্মাণের বিরুদ্ধে রায় দিয়েছেন। আদালত এ জন্য বিকল্প পথে যেতে বলেছেন। স্থানীয় ফিলিস্তিনিরা এ রায়কে স্বাগত জানিয়েছে। ওই প্রাচীরের গতিপথের নকশা নিয়ে দীর্ঘদিন ধরে আইনি লড়াই চলছিল। বেশ কয়েকটি আত্মঘাতী বোমা হামলার পর ইসরায়েল সরকার পশ্চিম তীরের ফিলিস্তিন-নিয়ন্ত্রিত এলাকাকে আলাদা করতে ২০০২ সালে ওই বিতর্কিত প্রাচীর নির্মাণ শুরু করে। নকশা অনুযায়ী নির্মিত হলে ক্রেমিসান উপত্যকার ওই অংশের বাসিন্দা ৫৮টি পরিবার নিজেদের জমি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ত।

বিবিসি