প্রাণভয়ে পালাচ্ছে লাখো সিরীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পো শহরের কাছে সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের তুমুল লড়াই চলছে। সরকারি বাহিনীর অগ্রসর হওয়া সহজ করতে রাশিয়ার বিমান থেকে একটানা বোমা হামলা চালানো হচ্ছে। প্রাণ বাঁচাতে সেখানকার লাখো বাসিন্দা ছুটে যাচ্ছে তুরস্কের দিকে। এ অবস্থার মধ্যে সৌদি সরকার সেখানে স্থলবাহিনী পাঠানোর জন্য তৈরি আছে বলে ঘোষণা দিয়েছে। খবর বিবিসির।
খবরে বলা হয়, রাশিয়ার বিমান থেকে বিদ্রোহীদের ওপর বিমান হামলা চালানো হচ্ছে। বিদ্রোহীরা পিছু হটতেই সেখানে সরকারি বাহিনী ঢুকে পড়ছে। সরকারি বাহিনী আলেপ্পো শহরকে প্রায় চারদিক থেকে ঘিরে ফেলেছে। ওই এলাকা-সংলগ্ন তুরস্কের সীমান্তের দিকে বেসামরিক লোক ছুটে যাচ্ছে। তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভোতগুলু বলেছেন, ৭০ হাজার সিরীয় সীমান্তে চলে এসেছে। অবশ্য মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি বলেছে, এই সংখ্যা ৪০ হাজারের বেশি নয়।