প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের ভয়াবহ পরিবেশগত দূষণ নিয়ে নির্মিত একটি জনপ্রিয় প্রামাণ্যচিত্র ওয়েবসাইটগুলো থেকে সরিয়ে নিয়েছে দেশটির সরকার। এ পদক্ষেপে শুরু হয়েছে বিতর্ক। দূষণের ফলে সৃষ্ট সামাজিক ও জনস্বাস্থ্যগত ক্ষয়ক্ষতির বিষয় তুলে ধরা হয়েছে প্রামাণ্যচিত্রটিতে। ১০ কোটিরও বেশি মানুষ অনলাইনে ইতিমধ্যে প্রামাণ্যচিত্রটি দেখেছে। দূষণের কারণে জনজীবনে ক্ষতিকর প্রভাব পড়ছে—চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের এ মন্তব্যের মাত্র দুদিন পরই প্রামাণ্যচিত্রটি সরিয়ে নেওয়া হলো।
বিবিসি