প্রিন্সের বিরুদ্ধে অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি প্রিন্স মাজেদ আবদুল আজিজ আল সৌদের (২৯) বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ করেছেন তাঁর যুক্তরাষ্ট্রের বাড়ির তিন মার্কিন নারী গৃহকর্মী। ওই নারীদের অভিযোগ, যুবরাজ তাঁর ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের বাড়িতে তিন দিন ধরে একটি পার্টিতে আটকে রাখেন তাঁদের। ওই নারীরা লস অ্যাঞ্জেলসের আদালতে প্রিন্সকে অভিযুক্ত করে গত বৃহস্পতিবার ক্ষতিপূরণের মামলা করেন। অভিযোগে তাঁরা বলেন, প্রিন্স তাঁদের ভয়ভীতি দেখান এবং যৌন নিগ্রহ করেন। তাঁরা পার্টির সময় কোকেনের মতো সাদা বস্তু গ্রহণ করতেও দেখেন প্রিন্সকে। অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে তাৎক্ষণিকভাবে প্রিন্সের আইনজীবীকে পাওয়া যায়নি। যৌনকাজে বাধ্য করার অভিযোগে প্রিন্সকে গ্রেপ্তার করেছে মার্কিন পুলিশ।

এএফপি