প্রেসিডেন্ট পদের দৌড়ে এক ধাপ এগোলেন কিউ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারের প্রেসিডেন্ট হওয়ার পথে এক ধাপ এগিয়ে গেলেন গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির ঘনিষ্ঠ বন্ধু বলে পরিচিত থিন কিউ। গতকাল শুক্রবার পার্লামেন্টের নিম্নকক্ষে অনুষ্ঠিত ভোটাভুটিতে থিন কিউ সংখ্যাগরিষ্ঠ ভোটারের সমর্থন পান।
গতকালের ভোটাভুটিতে থিন কিউ ২৭৪ জন এমপির সমর্থন পান। ভোটাভুটিতে অংশ নেন ৩১৭ জন এমপি। আগামী সপ্তাহে পার্লামেন্টে প্রেসিডেন্ট নির্বাচনের পূর্ণ ভোট গ্রহণের কথা রয়েছে। তাতেও সু চি মনোনীত এ প্রার্থীই চূড়ান্তভাবে জয়ী হবেন বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির পক্ষ থেকে কিউয়ের নাম প্রস্তাব করা হয়।