প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর অবশিষ্ট সেনাদের প্রত্যাহারে ২০১৬ সালের চূড়ান্ত সময়সীমা যুক্তরাষ্ট্র পুনর্বিবেচনা করতে পারে বলে জানিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। গত রোববার যুক্তরাষ্ট্রের সিবিএস টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। ঘানি বলেন, ‘চূড়ান্ত সময়সীমা মনোযোগকে কেন্দ্রীভূত রাখে। তবে একে ধর্মীয় বিধানের মতো করে বিবেচনা করা উচিত হবে না।’ তিনি বলেন, ‘উভয় পক্ষ এবং অন্যান্য অংশীদাররা যদি আমাদের লক্ষ্য অর্জন এবং বাস্তবিক অগ্রগতি অর্জন করতে চায়, তবে চূড়ান্ত সময়সীমা পুনর্বিবেচনার মানসিকতা আমাদের থাকা উচিত।’ আফগান বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য দেশটিতে ২০১৬ সাল পর্যন্ত প্রায় ১৩ হাজার বিদেশি সেনা অবস্থান করবে।
রয়টার্স