প্রেসিডেন্টের বন্ধু আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট পার্ক গিউন-হির প্রভাবশালী বন্ধু চোই সুন-সিলকে আটক করেছে কর্তৃপক্ষ। কোনো সরকারি পদে না থেকেও ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অভিযোগে চোই সুন-সিলকে ঘিরে দক্ষিণ কোরিয়ায় রাজনৈতিক ঝড় চলছে। এতে প্রেসিডেন্ট পার্ক গিউন-হির অবস্থান হুমকির মুখে পড়েছে। সরকারি আইন কর্মকর্তারা গত সোমবার সুন-সিলকে জিজ্ঞাসাবাদ করেন। এরপর থেকে তাঁকে দুই দিনের জন্য জরুরি আটকাবস্থায় রাখা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, অনিয়মের তথ্যপ্রমাণ নষ্ট করা এবং দেশত্যাগের আশঙ্কার জন্যই তাঁকে আটক রাখা হয়েছে।