পড়ে আছে তিনটি বিমান, মালিক নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে এক বছরের বেশি সময় ধরে পড়ে আছে তিনটি বোয়িং ৭৪৭ জেট বিমান। এগুলোর মালিকদের খোঁজে দেশটির সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। খবর বিবিসির।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমান তিনটির মালিকেরা বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে ১৪ দিনের মধ্যে বিমানগুলো নিতে ব্যর্থ হলে সরকার সেগুলো বিক্রি করবে বা সরিয়ে ফেলবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান তিনটির অবতরণ এবং পার্কিংয়ের ফি অপরিশোধিত রয়েছে।

মালয়েশিয়া এয়ার–পোর্টের মহাব্যবস্থাপক জাইনুল মোহাম্মদ ইসা এএফপিকে বলেন, ‘আমি জানি না তাঁরা (মালিকেরা) কেন সাড়া দিচ্ছেন না। অবশ্য অনেক কারণ থাকতে পারে। এমন হতে পারে বিমানগুলো চালু রাখার মতো অর্থ তাঁদের কাছে নেই।’

কর্মকর্তারা জানিয়েছেন, ২১ ডিসেম্বরের মধ্যে যদি পাওনা পরিশোধ না করা হয় তবে বিমানগুলো নিলামে তোলা হবে অথবা ফিয়ের অর্থ পুষিয়ে নিতে ভাঙারি (স্ক্র্যাপ) হিসেবে বিক্রি করে দেওয়া হবে।