ফনসেকা ফিল্ড মার্শাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার সাবেক সেনাপ্রধান শরৎ ফনসেকা দেশের প্রথম ফিল্ড মার্শাল হলেন। শ্রীলঙ্কার নতুন সরকার গত রোববার ফনসেকাকে সেনাবাহিনীর সর্বোচ্চ এই খেতাব দেয়। ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিজয়’ অর্জনের স্বীকৃতি হিসেবে ফনসেকাকে সম্মানজনক এ খেতাব দেওয়া হয়েছে। রাজধানী কলম্বোয় এক অনুষ্ঠানে ফনসেকাকে আনুষ্ঠানিকভাবে এই খেতাব দেন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। প্রেসিডেন্ট বলেন, ৬৪ বছর বয়সী সাবেক এই সেনাপ্রধানের ব্যাপারে ন্যায়বিচার নিশ্চিত করা তাঁর সরকারের দায়িত্ব ছিল। ২০০৯ সালে তামিল বিদ্রোহবিরোধী যুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনে সফলভাবে নেতৃত্ব দেন তখনকার সেনাপ্রধান ফনসেকা। সেনাবাহিনী ছেড়ে ২০১০ সালে প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের বিরুদ্ধে নির্বাচন করে পরাজিত হন তিনি।
টাইমস অব ইন্ডিয়া