ফরাসি নাগরিককে জিম্মি করে হত্যার হুমকি

ইসলামিক স্টেটের জিহাদিদের সঙ্গে যুক্ত আলজেরিয়ার একটি জঙ্গি সংগঠন ফরাসি এক নাগরিককে জিম্মি করে বলেছে, ফ্রান্স ইরাকে আইএসের ওপর বিমান হামলা বন্ধ না করলে তাদের এই নাগরিককে হত্যা করা হবে। গতকাল সোমবার তারা এই হুমকি দিয়ে হামলা বন্ধে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে।
আজ মঙ্গলবার বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, জুনদ আল খিলাফা (খিলাফতের সেনা) নামের ওই সংগঠন একটি ভিডিওচিত্র প্রকাশ করেছে। এতে দেখা যায়, চশমা চোখে পক্বকেশ ফরাসি নাগরিক হার্ভে পিয়েরে গাউর্দেল মাটিতে উপুড় হয়ে বসে আছেন। তাঁর দুই পাশে মুখোশ পরা দুজন কালাশনিকভ রাইফেল ধরে আছে।
এ ভিডিও ফুটেজটি আসল বলে নিশ্চিত করেছে ফ্রান্সের সরকার।
আল-কায়েদার জঙ্গিদের দৌরাত্ম্য রয়েছে—পূর্ব আলজেরিয়ার এমন পাহাড়ি অঞ্চল থেকে ওই ফরাসি নাগরিককে অপহরণ করা হয়। বিমান হামলা বন্ধ না করলে তাঁকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে হত্যা করা হবে বলে ওই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
আরও পড়ুন: