ফাঁসির পোশাকে মুরসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের রাজধানী কায়রোর একটি অপরাধ আদালত দেশটির ক্ষমতাচ্যুত ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বিরুদ্ধে কাতারে স্পর্শকাতর তথ্য পাচারের মামলার শুনানি ২৫ জুন পর্যন্ত মুলতবি করেছেন। গত রোববার এই মামলার শুনানি চলাকালে মুরসি আদালতে উপস্থিত ছিলেন। এ সময় তাঁর পরনে ছিল লাল রঙের বিশেষ পোশাক, সাধারণত মৃত্যুদণ্ড কার্যকরের আগে কয়েদিদের এ ধরনের পোশাক পরানো হয়। একই আদালত গত মঙ্গলবার মুরসি ও অন্য পাঁচজনকে হত্যা ও হত্যাচেষ্টার দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। অন্য একটি মামলায় মুরসির ২০ বছরের কারাদণ্ড হয়েছে।
আহরাম অনলাইন