ফিলিপাইনে অগ্ন্যুৎপাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্য ফিলিপাইনের মাউন্ট ক্যানলাওনে গতকাল শনিবার অগ্ন্যুৎপাত ঘটেছে। আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে আকাশের দিকে ১০০ মিটার উঁচুতে পুরু সাদা ধোঁয়ার কুণ্ডলী উঠছে বলে ফিলিপাইনের আগ্নেয়গিরি ও ভূকম্পন ইনস্টিটিউট জানিয়েছে। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানায়, গতকাল স্থানীয় সময় সকাল নয়টার পর প্রায় আধঘণ্টা ধরে এ অগ্ন্যুৎপাত ঘটে। ইনস্টিটিউট জানায়, ক্যানলাওন আগ্নেয়গিরিতে ১ নম্বর সতর্কতা বহাল রয়েছে। এর মানে হলো আরও কয়েকটি ছোটখাটো অগ্ন্যুৎপাতের সম্ভাবনা রয়েছে। কর্তৃপক্ষ স্থানীয় লোকজনকে পাহাড়টির চার কিলোমিটারের মধ্যকার বিপজ্জনক অঞ্চলে প্রবেশ না করতে সতর্ক করে দিয়েছে। বিমানচালকদেরও আগ্নেয়গিরির চূড়ার কাছ না দিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সিনহুয়া