ফিলিপাইনে কারখানায় আগুনে নিহত ৭২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় জুতা তৈরির একটি কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। এতে নিহত ব্যক্তির সংখ্যা ৭২ জনে পৌঁছেছে।
স্থানীয় ভ্যালেনজুয়েলা নগরের মেয়র আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।
মেয়র রেক্সলন গ্যাচালিয়ান জানান, গতকাল বুধবার ওই আগুনের ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আর বাড়বে না বলেই তাঁর ধারণা। কারণ নিখোঁজ হওয়া ব্যক্তি ও উদ্ধার হওয়া লাশের সংখ্যা মিলে গেছে।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, কারখানাটি আগুনে পুড়ে গেছে। মালিক পক্ষের ভাষ্য, ঘটনার সময় কারখানার ভেতরে ২০০-৩০০ জন মানুষ ছিল।
ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে দেশটির পুলিশ।
কর্মীদের অভিযোগ, কারখানাটির কর্মপরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা ছিল খুব নিম্নমানের।