প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিপাইনের উত্তর-পূর্বাঞ্চলে গতকাল সোমবার আঘাত হেনেছে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়। এতে অন্তত দুই ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির কর্মকর্তারা জানান, সম্ভাব্য প্রাণহানি এড়াতে ওই এলাকা থেকে লোকজনকে গত রোববার সরিয়ে নেওয়া হয়েছিল। ঘূর্ণিঝড়ের আশঙ্কায় গত শুক্রবার সতর্কতা জারির পর ওই লোকজন এলাকা ছেড়েছিল। কর্তৃপক্ষ বলছে, এ কারণে তারা ঘূর্ণিঝড়ে খুব একটা প্রাণহানির আশঙ্কা করছে না। সিভিল ডিফেন্স বিভাগের উত্তর-পূর্বাঞ্চলীয় পরিচালক নরমা টালোসিগ বলেন, ‘লোকজন আমাদের সতর্কবাণী শুনেছে। অতীতের অভিজ্ঞতা থেকে তারা শিক্ষা নিয়েছে।’
এএফপি