ফিলিপাইনে জয়ের পথে দোতেয়াত্রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেসিডেন্ট থেকে গ্রাম পর্যায়ের স্থানীয় সরকারের ১৮ হাজার পদে প্রতিনিধি নির্বাচন করতে গতকাল সোমবার ভোটাধিকার প্রয়োগ করলেন ফিলিপাইনের ভোটাররা। নির্বাচনে সহিংসতায় অন্তত ১১ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রচারণায় ১৫ জন নিহত হয়।

নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন এস্টাবলিশমেন্টবিরোধী হিসেবে পরিচিত প্রেসিডেন্ট প্রার্থী রদ্রিগো দোতেয়াত্রে। স্পষ্ট এবং বিতর্কিত কথা বলার জন্য সুপরিচিত দোতেয়াত্রে নির্বাচনে বিজয় পাবেন বলে একাধিক জরিপে উঠে এসেছে। কিন্তু সন্ত্রাসীদের হত্যা করে সন্ত্রাস নির্মূলের প্রতিশ্রুতি দেওয়া এই প্রেসিডেন্ট প্রার্থীর ভবিষ্যৎ কর্মকাণ্ড নিয়ে অনেকে শঙ্কাও প্রকাশ করেছেন।

গতকাল সকালে নির্বাচন শুরু হওয়ার পর থেকে হাজার হাজার মানুষকে ভোটকেন্দ্রের লম্বা সারিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। গতকাল সন্ধ্যা ছয়টার মধ্যে ভোট গ্রহণ শেষ হওয়ার কথা। নির্বাচন শেষ হওয়ার এক দিনের মধ্যে ফলাফল দেওয়া হবে।

নির্বাচনের আগে একটি জরিপে দেখা গেছে, তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের থেকে ১১ শতাংশ পয়েন্টে এগিয়ে আছেন। অ্যাকুইনোর পছন্দের প্রার্থী রোক্সাস আছেন দ্বিতীয় স্থানে।