ফিলিপাইনে দুই চীনা কূটনীতিককে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপাইনের সেবু নগরে দুই চীনা কূটনীতিককে গুলি করে হত্যা করা হয়েছে। আজ বুধবারের ওই হামলায় আরেকজন কূটনীতিক আহত হন।
পুলিশ জানায়, স্থানীয় সময় বেলা দেড়টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ সময় সেবু নগরের ওই রেস্তোরাঁয় কূটনীতিকেরা খাবার খাচ্ছিলেন।
বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, সেবু নগরের চীনের কনস্যুলেটের ডেপুটি কনসাল ও অর্থবিষয়ক কর্মকর্তা নিহত হয়েছেন। কনসাল জেনারেল আহত হন বলে পুলিশের মুখপাত্র উইলবেন মেয়র জানান।
মেয়র বলেন, এ ঘটনায় দুই চীনা নারীকে আটক করা হয়েছে। তাঁদের একজনের স্বামী কনস্যুলেটের একজন কূটনীতিক হিসেবে কাজ করেন। আটক অপর নারীও দূতাবাসে কাজ করেন।
এ ব্যাপারে ম্যানিলায় অবস্থিত চীনা দূতাবাস থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।