প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দাভাও শহরে গতকাল শুক্রবার বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। নগর কর্তৃপক্ষের মুখপাত্র ক্যাথেরিন ডেলা রে জানান, রাত ১১টার দিকে শহরের একটি বড় হোটেলের পাশে বাজারে বিস্ফোরণ ঘটে। দাভাও দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তির শহর। শহরের ভাইস মেয়র ও প্রেসিডেন্টের ছেলে পাওলো দুতের্তি বিবৃতিতে বলেন, ‘এর পেছনে কারা আছে, তা আমরা এই মুহূর্তে জানাতে পারছি না।’