ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপাইনের মধ্যাঞ্চলে আজ মঙ্গলবার স্থানীয় সময় বেলা দুইটার দিকে শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩।

গতকাল সোমবার দেশটির উত্তরাঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে ১১ জনের প্রাণহানির পর আজ নতুন করে মধ্যাঞ্চলে ভূকম্পন অনুভূত হয়েছে। দেশটির মধ্যাঞ্চল তুতিবিগানের ১৩ কিলোমিটার পূর্বে এর কেন্দ্রস্থল।

গতকালের ভূমিকম্পে একটি সুপারমার্কেট ভেঙে পড়ে। ভূমিকম্পে এখন পর্যন্ত ১১ জন মারা গেছেন। অনেকে এখনো নিখোঁজ। উদ্ধারকারীরা ক্রেনসহ বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করে উদ্ধারকাজ চালাচ্ছেন। আজ সকালে ধ্বংসস্তূপ থেকে একজনকে জীবিত উদ্ধার করা হয়।