ফিলিপাইনে সংঘর্ষে নিহত ২৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিপাইনে সরকারপন্থী বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী ও ইসলামিক স্টেটপন্থী জঙ্গিদের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। দক্ষিণ ফিলিপাইনে এ সংঘর্ষের ঘটনার কথা সেনাবাহিনী গতকাল সোমবার জানায়। মুখপাত্র কর্নেল গেরি বেসানা বলেন, সরকারপন্থী বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী গোষ্ঠী মরো ইসলামিক লিবারেশন ফ্রন্ট (এমআইএলএফ) উগ্রপন্থীদের নিয়ন্ত্রণের চেষ্টা করেছিল। মিন্দানাওয়ের জঙ্গিগোষ্ঠীগুলোকে ব্যর্থ করে দিতে এমআইএলএফ ও সরকারের মধ্যে শান্তি চুক্তি রয়েছে। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে সাম্প্রতিক সংকটের কারণে দেশটি সন্ত্রাসবাদের উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে বলা হচ্ছে। গত ২৩ মে থেকে সেখানে ইসলামি বিদ্রোহী গ্রুপের সঙ্গে লড়াই করছে সরকার।