ফিলিপাইনে সংঘর্ষে ১৮ সেনা ও ৫ জঙ্গি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে সহিংসতায় ১৮ জন সেনা ও আবু সায়াফ জঙ্গি দলের পাঁচজন নিহত হয়েছে। তাদের মধ্যে মরক্কোর এক নাগরিকও আছেন।

আঞ্চলিক সেনাবাহিনীর মুখপাত্র মেজর ফিলম্যান ট্যান এ কথা বলেছেন। তিনি বলেন, বাসিলান প্রদেশে গতকাল শনিবার সংঘর্ষ চলাকালে চার সেনার শিরশ্ছেদ করা হয়। আবু সায়াফের বিরুদ্ধে সেনা অভিযান চালানোর শোধ নিতেই এমনটা করা হয়।

সায়াফের কাছে জিম্মি অবসরপ্রাপ্ত ইতালীয় যাজককে গত শুক্রবার মুক্ত করার পর এ সংঘর্ষ হলো।

সায়াফের জঙ্গি দল একের পর এক বিদেশিকে অপহরণ করছে। ১৯৯০ সালে এই জঙ্গি দলটি গড়ে ওঠে। এটি আল–কায়েদাসংশ্লিষ্ট জঙ্গি দল।