ফিলিপাইনের নির্বাচনে কড়া নিরাপত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ সোমবার অনুষ্ঠেয় ফিলিপাইনের প্রেসিডেন্ট নির্বাচনে দেশজুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা।
নির্বাচন কমিশনার লুই গুয়ে গতকাল রোববার বলেন, সর্বত্র ভোট কেনাবেচা চলছে। প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো এবার আর নির্বাচিত হতে পারবেন না সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য। নির্বাচনী প্রচারণায় এগিয়ে আছেন দেশটির দক্ষিণের শহর দাভাওয়ের মেয়র রদ্রিগো দুতার্তে।