ফিলিস্তিনি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনের পশ্চিম তীরে গতকাল শুক্রবার ইসরায়েলি সেনার গুলিতে এক ফিলিস্তিনি বিক্ষোভকারী নিহত হয়েছে। একজন জঙ্গির দাফনের সময় বিক্ষুব্ধ সমবেতরা সহিংস হয়ে উঠলে এ ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা সেনাদের দিকে পাথর ছুড়লে তারা গুলি করে। এতে একজন নিহত ও কয়েকজন আহত হয়। হেবরন শহরের কাছে বেইত ওমরে ওই ইসলামিক জিহাদ নেতাকে দাফন করা হচ্ছিল। নিহত ২৭ বছর বয়সী যুবক তাঁর আত্মীয়। ফিলিস্তিনি কর্মকর্তারা বলেছেন, অসুস্থতায় ভুগে ওই উগ্রপন্থী ফিলিস্তিনির মৃত্যু হয়েছিল। স্বজনদের ভাষ্য অনুযায়ী, ইসরায়েলি কারাগারে বন্দী অবস্থায় তিনি ওই অসুস্থতায় আক্রান্ত হন। ইসরায়েলি কারা কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে।
রয়টার্স