ফিলিস্তিনি পার্লামেন্ট সদস্যকে গ্রেপ্তার করেছে ইসরায়েল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিস্তিনি পার্লামেন্টের এক সদস্যকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি ও ইসরায়েলি নিরাপত্তা বাহিনী সূত্র গতকাল বৃহস্পতিবার জানায়, গত বুধবার রাতে দখলকৃত পশ্চিম তীরের হেবরনের কাছে নিজ বাড়ি থেকে তিনি গ্রেপ্তার হন।
গ্রেপ্তার পার্লামেন্ট সদস্য হলেন সামিরা হালায়কা। ফিলিস্তিনের হামাস নিয়ন্ত্রিত আইনসভার সদস্য তিনি। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা সামিরাকে গ্রেপ্তারের কথা নিশ্চিত করেছে। তবে সংস্থাটি এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেয়নি।
প্যালেস্টিনিয়ান প্রিজনার্স ক্লাবের তথ্যমতে, এর আগে ফিলিস্তিনের আইনসভার আরও নয় সদস্যকেও আটক করেছে ইসরায়েলি বাহিনী। তাঁরা এখনো আটকাবস্থায় আছেন।