প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই ফিলিস্তিনি সন্ন্যাসিনীকে (নান) গতকাল রোববার ভ্যাটিকানে আনুষ্ঠানিকভাবে সন্ত হিসেবে ঘোষণা করেছেন বিশ্বের রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান পোপ ফ্রান্সিস। সন্ন্যাসিনী দুজন হলেন মেরি আলফনসিন দানিল ঘাটলাস ও মরিয়ম বাউয়ারদি। প্রয়াত ঘাটলাস ও বাউয়ারদি আঠারো শতকের শেষের দিকে কৈশোরে খ্রিষ্টধর্মে দীক্ষিত হয়েছিলেন। আধুনিক যুগের প্রথম ফিলিস্তিনি সন্ত হলেন তাঁরা। ‘অলৌকিক’ ক্ষমতার নজির দেখানো খুব উঁচু পর্যায়ের খ্রিষ্টান পুণ্যাত্মাদের সন্তু উপাধি দেওয়া হয়ে থাকে। এর আগে গত শনিবার ফিলিস্তিনি প্রেসিডেন্ট আব্বাসের সঙ্গে বৈঠক করেন পোপ। এ সময় তিনি আব্বাসকে ‘শান্তির দূত’ আখ্যায়িত করেন।
রয়টার্স