ফিলিস্তিনির ছুরিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েলের তেলআবিবে একটি যাত্রীবাহী বাসে গতকাল বুধবার ছুরি নিয়ে হামলা চালিয়েছেন একজন ফিলিস্তিনি। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। নিরাপত্তাকর্মীদের গুলিতে আহত অবস্থায় ধরা পড়েছেন ওই ফিলিস্তিনি। গত বছরের নভেম্বরের পর তেলআবিবে এটাই কোনো ফিলিস্তিনির প্রথম হামলার ঘটনা। ওই মাসের ১০ তারিখে এক ফিলিস্তিনির ছুরিকাঘাতে এক ইসরায়েলি সেনাসদস্য নিহত হয়েছিলেন। ইসরায়েলি পুলিশের মুখপাত্র লুবা সামরি হামলাকারীকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে বলেন, গতকাল স্থানীয় সময় সকালে কর্মব্যস্ত সময়ে ওই হামলার ঘটনা ঘটে। হাসপাতাল সূত্র জানায়, হামলার ঘটনায় ১২ জন আহত হয়েছেন। তিনজনের অবস্থা গুরুতর। আল জাজিরা