প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসরায়েলের সরকারকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ‘বাস্তব হুমকি’ বলে মন্তব্য করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। বিশেষ করে কট্টর ডানপন্থী ইসরায়েল বেইতেনু পার্টির নেতা অ্যাভিগডর লিবারম্যান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় এ ‘হুমকি’ আরও প্রকট হয়েছে। গতকাল বুধবার ফিলিস্তিনের প্রধান মধ্যস্থতাকারী সায়েব এরেকাত বলেন, ‘নবগঠিত ইসরায়েল সরকার এই অঞ্চলে জাতিবিদ্বেষ, বর্ণবাদ এবং ধর্মীয় ও রাজনৈতিক চরমপন্থাকে উসকে দেবে।’ হামাসের মুখপাত্র সামি আবু জুহরিও বলেছেন, ‘লিবারম্যানকে বেছে নেওয়ায় জাতিবিদ্বেষ এবং চরমপন্থা মাথাচাড়া দেবে।’ এএফপি