ফিলিস্তিনের প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েলের দখলদারত্ব অবসানে দুই বছরের সময়সীমা বেঁধে দিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব তুলতে যাচ্ছে ফিলিস্তিন। রামাল্লায় গত রোববার ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠক শেষে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) সদস্য ওয়াসেল আবু ইউসুফ জানান, বুধবার (আগামীকাল) ফিলিস্তিন কর্তৃপক্ষ এ প্রস্তাব তুলতে পারে। তবে এটা মেনে নেবে না বলে জানিয়েছে ইসরায়েল।

এএফপি