প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পর্তুগাল সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। দেশটির পার্লামেন্টের সরকার ও বিরোধী দলের সদস্যরা মিলে গত শুক্রবার একটি প্রস্তাব পাস করে সরকারের প্রতি এই আহ্বান জানান। পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী রুই মাচেতে জানান, পার্লামেন্টে ভোটের মাধ্যমে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ইউরোপের সরকারগুলোর মধ্যে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে সমর্থন দৃশ্যত বাড়ছে। এর আগে গত বুধবার আয়ারল্যান্ডের পার্লামেন্ট ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে আহ্বান জানিয়ে প্রস্তাব পাস করে।
এএফপি