ফুকুশিমার চুল্লিতে গলিত পারমাণবিক জ্বালানির অস্তিত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের ক্ষতিগ্রস্ত একটি চুল্লিতে লাভার মতো গলিত জ্বালানি পাওয়া গেছে। একটি রোবট এই জ্বালানির সন্ধান পেয়েছে বলে বিদ্যুৎকেন্দ্রটির পরিচালনা প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানিয়েছেন। তাঁরা তিন দিন ধরে চুল্লিটি পরিদর্শনের পর গত শনিবার এটি জানতে পারেন।

পরিচালনা প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) জানিয়েছে, ফুকুশিমার এই তিন নম্বর চুল্লিতে এ ধরনের গলিত পদার্থ ও কঠিন বস্তুর স্তর পাওয়ার ঘটনা এটাই প্রথম। টেপকোর মুখপাত্র বলেন, এগুলো গলিত ধাতব পদার্থ ও জ্বালানির মিশ্রণ হওয়ার সম্ভাবনা বেশি। উল্লেখ্য, ২০১১ সালের মার্চে সাগরের ভূমিকম্প এবং এ থেকে সৃষ্ট সুনামিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ফুকুশিমা বিদ্যুৎকেন্দ্র।