ফেতুল্লাহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের ধর্মীয় নেতা ফেতুল্লাহর গুলেনের বিরুদ্ধে গত শুক্রবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ইস্তাম্বুলের একটি আদালত। স্বেচ্ছা নির্বাসনে ১৯৯৯ সাল থেকে যুক্তরাষ্ট্রে থাকা ফেতুল্লাহ্কে এখন নিজের প্রধান শত্রু মনে করছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। খবর এএফপি ও বিবিসির।
অভিযোক্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ফেতুল্লাহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও যুক্তরাষ্ট্র তাঁকে তুরস্কের কাছে হস্তান্তর করবে কি না, সেটিই দেখার বিষয়। তা ছাড়া পরোয়ানাটি প্রতীকী বলেই মনে করা হচ্ছে। তাই এটি কার্যকর করার সম্ভাবনা কম। যু্ক্তরাষ্ট্র ও তুরস্কের সম্পর্ক সম্প্রতি অবনতির দিকে গেছে। তবে দুটি দেশের মধ্যে বন্দিবিনিময় চুক্তি রয়েছে।
সন্ত্রাসী তৎপরতা ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে তুরস্কে ফেতুল্লাহর বিরুদ্ধে মামলা রয়েছে। তবে তিনি এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন।