ফের যুদ্ধ শুরুর ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার সরকারি বাহিনী যুদ্ধবিরতি ভঙ্গ করে হামলা করায় দেশটির প্রধান বিদ্রোহী গোষ্ঠী পাল্টা হামলার ঘোষণা দিয়েছে। গতকাল সোমবার তারা এই ঘোষণা দেয়। এর ফলে জেনেভায় অনুষ্ঠেয় শান্তি আলোচনার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেল। গত ফেব্রুয়ারিতে সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীগুলো যুদ্ধবিরতিতে একমত হওয়ায় সহিংসতার মাত্রা উল্লেখযোগ্য হারে কমে গিয়েছিল। তবে সম্প্রতি সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোতে সংঘাত পুনরায় শুরু হওয়ায় হাজার হাজার লোক সেখান থেকে পালিয়ে গেছে। দেশটির ১০টি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী এক যৌথ বিবৃতিতে বলেছে, সরকারি বাহিনী বাস্তুহারা মানুষকে হামলার লক্ষ্যবস্তু বানানোয় এবং বিভিন্ন এলাকার বাসিন্দাদের ওপর সাম্প্রতিক হামলার কারণে সংগঠনগুলো যুদ্ধ শুরুর ঘোষণা দিচ্ছে।
এএফপি