ফেরি বিপর্যয়ের জের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়ায় নৌ দুর্ঘটনায় জরুরি উদ্ধারকাজ ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কোস্টগার্ড ভেঙে দিয়ে সম্পূর্ণ একটি মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা হয়েছে। এর নাম গণনিরাপত্তা ও সুরক্ষা মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার এটি প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়। বহুল আলোচিত ফেরি দুর্ঘটনায় গত ১৬ এপ্রিল ৩০৪ জনের মৃত্যুর ঘটনায় কোস্টগার্ডের ব্যর্থতাকে দায়ী করেছিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন-হি। নতুন মন্ত্রণালয়ের অধীনে জরুরি নিরাপত্তা ও সুরক্ষার জন্য ১০ হাজারেরও বেশি জনবল থাকবে। নৌবাহিনীর সাবেক অ্যাডমিরাল পার্ক ইন-ইয়ং এই মন্ত্রণালয়ের নেতৃত্ব দেবেন। তাঁর সহকারী নিযুক্ত হয়েছেন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা লি সং-হো। প্রেসিডেন্টের কার্যালয় ব্লু হাউস থেকে এ ঘোষণা দেওয়া হয়।
রয়টার্স