বই বিক্রেতার প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনা কর্তৃপক্ষের নির্যাতনের শিকার হংকংয়ের বই বিক্রেতা ল্যাম উইং-কি গতকাল শনিবার চীনবিরোধী এক বিক্ষোভে নেতৃত্ব দিয়েছেন। এতে তাঁকে চোখ বেঁধে নির্যাতনের বিষয়ে প্রশ্নের জবাব দিতে চীন সরকারের ওপর চাপ বাড়ল। ল্যাম উইং-কিসহ পাঁচ বই বিক্রেতা গত বছর নিখোঁজ হন। তাঁরা যে প্রকাশনা প্রতিষ্ঠানের হয়ে কাজ করেন, তা চীনা রাজনীতিকদের সমালোচনা করে পরিচিতি পেয়েছে। আটকাবস্থা থেকে ফিরে এসে উইং-কি তাঁর ওপর নির্যাতনের বিবরণ দিয়ে আলোচনায় এসেছেন। আধা স্বায়ত্তশাসিত বিশেষ অঞ্চল হংকংয়ের ওপর চীনা নিয়ন্ত্রণ বৃদ্ধির আশঙ্কা বাড়িয়ে দিয়েছে এ ঘটনা।