বছরের শততম শিরশ্ছেদ করল সৌদি আরব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবে মাদক চোরাচালানের দায়ে এক সিরীয় ও হত্যার দায়ে এক সৌদি নাগরিকের শিরশ্ছেদ করা হয়েছে। আজ সোমবার ওই দুই ব্যক্তির দণ্ড কার্যকরের মাধ্যমে এ বছর শততম শিরশ্ছেদ করল দেশটি। 

বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, গত বছর দেশটিতে ৮৭ জনের শিরশ্ছেদ করা হয়েছিল। এ বছরের প্রথম ছয় মাস না পেরুতেই তা ১০০ জনে পৌঁছেছে। তবে সৌদি ১৯৯৫ সালে সবচেয়ে বেশি দণ্ড কার্যকর করা হয়। সে বছর ১৯২ জনের শিরশ্ছেদ করা হয়।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিরিয়ার নাগরিক ইসমাইল আল-তাওম ‘চোরাচালানের মাধ্যমে সৌদিতে বড় পরিমাণ নিষিদ্ধ অ্যাম্ফিটামিন বড়ি এনেছেন।’ তাঁকে জাওফের উত্তরাঞ্চলে শিরশ্ছেদ করা হয়।
অপর একটি বিবৃতিতে জানানো হয়, সৌদি নাগরিক রামি আল-খালদিকে অপর এক সৌদি নাগরিককে ছুরিকাঘাত করে হত্যার দায়ে শিরশ্ছেদ করা হয়। পশ্চিমাঞ্চলের প্রদেশ তায়েফে তাঁর দণ্ড কার্যকর করা হয়।

আরও পড়ুন: