বন্য প্রাণীর ব্যবসা বন্ধে আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্য প্রাণীর বেআইনি ব্যবসা বন্ধে ভিয়েতনাম ও এর প্রতিবেশী দেশগুলোকে একযোগে লড়াই করার আহ্বান জানিয়েছে বন্য প্রাণী সংরক্ষণ নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠনগুলো। এ-সংক্রান্ত একটি আন্তর্জাতিক সম্মেলনে গন্ডারের শিং, হাতির দাঁত ও বাঘের অঙ্গপ্রত্যঙ্গ পাচারের বিরুদ্ধে পদক্ষেপ নিতে দাবি জানানো হয়েছে।
ভিয়েতনামের হ্যানয়ে বন্য প্রাণী সংরক্ষণবিষয়ক ওই সম্মেলনে ৫০টি দেশ অংশ নিচ্ছে। যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়ামও এতে অংশ নিচ্ছেন। তিনি বন্য প্রাণী সংরক্ষণ সংগঠন ইউনাইটেড ফর ওয়াইল্ড লাইফের প্রেসিডেন্ট।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম বন্য প্রাণী পাচার ও এর অবৈধ ব্যবসার অন্যতম প্রধান কেন্দ্র। সেখান থেকে চীনসহ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন স্থানে হাতির দাঁত, বাঘের চামড়া, গন্ডারের শিংসহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ পাচার করা হয়।