প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার ত্রিপোলিভিত্তিক সরকারের প্রধানমন্ত্রী ওমর আল-হাসি পার্লামেন্টে গৃহীত তাঁর বরখাস্তের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছেন। গত মঙ্গলবার কট্টর ইসলামপন্থী মিলিশিয়াদের নিয়ন্ত্রণে থাকা ত্রিপোলিভিত্তিক আইনসভা জেনারেল ন্যাশনাল কংগ্রেস (জিএনসি) ‘দুর্নীতি দমনে ব্যর্থতার’ দায়ে প্রধানমন্ত্রীকে বরখাস্তের পক্ষে ভোট দেয়। কিন্তু ওমর আল-হাসির দাবি, পার্লামেন্ট সংবিধানের মধ্যে থেকে কাজ করেনি। কেবল সরকারের প্রধান অংশীদার এবং ‘বীর বিপ্লবীরা’ সম্মত হলেই তিনি এটা মানবেন। গত আগস্টে ইসলামপন্থী বিদ্রোহীরা ত্রিপোলি দখল করে নিলে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থিত সরকার দেশটির পূর্বাঞ্চলে পালিয়ে যায়। এএফপি