বাঁ হাতে চালানো গাড়ি বাধ্যতামূলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমার বাঁ হাতে চালানো গাড়ি বাধ্যতামূলক করার কথা ভাবছে। গত সপ্তাহে এ-সংক্রান্ত আইনের প্রাথমিক অনুমোদন দিয়েছে সরকার। প্রস্তাবিত আইনে বলা হয়েছে, ডান হাতে চালানো গাড়ি দেশটির বিদ্যমান যান চলাচল কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে ৯০ দিনের মধ্যে গাড়ি বাঁ হাতে চালানো হতে হবে। চার দশকের বেশি আগে মিয়ানমারের সেনাশাসক নে উইন রাস্তার ডান দিক দিয়ে গাড়ি চালানোর নিয়ম চালু করেন। ধারণা করা হয়, সংস্কারবশত জ্যোতিষির পরামর্শে কিংবা সাবেক ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের প্রতিবাদ হিসেবে এটি করেন নে উইন। এখনো দেশটির ৯০ শতাংশ গাড়ি ডান হাতে চালানো। ফলে রাস্তায় চলাচলের সময় নানা দুর্ঘটনা ঘটে। অনেক কর্মকর্তা পরিবর্তনের জন্য আরও বেশি সময় দেওয়ার দাবি করেছেন।
এএফপি