প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবারও জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) রহস্যময় প্রধান আবু বকর আল বাগদাদির মৃত্যুর খবর পাওয়া গেল। রেডি ইরানের খবরে গতকাল সোমবার বলা হয়, বাগদাদি মারা গেছেন। এর আগে কয়েকবার পশ্চিমা হামলায় তাঁর আহত হওয়ার খবর শোনা গেছে। সর্বশেষ যুক্তরাজ্যের গার্ডিয়ান পত্রিকা কয়েক দিন আগে জানায়, গত মার্চে মার্কিন নেতৃত্বাধীন জোটের এক হামলায় গুরুতর আহত হয়েছিলেন আইএস নেতা। ওই খবরে সংগঠনটির ভেতরের সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়, সিরীয় সীমান্তের কাছে নিনেভে অঞ্চলে আহত হন বাগদাদি। তখন বলা হয়েছিল, বাগদাদি ধীরে ধীরে সেরে উঠছেন এবং তিনি সংগঠনের দৈনন্দিন নিয়ন্ত্রণে নেই।
টাইমস অব ইন্ডিয়া