প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল-বাগদাদির গাড়িবহরে আঘাত হানার দাবি করেছে ইরাকি কর্তৃপক্ষ। দেশটি গতকাল রোববার বলেছে, গত শনিবার আনবার প্রদেশে বাগদাদির গাড়িবহরে বোমাবর্ষণ করে ইরাকের যুদ্ধবিমান। গাড়িবহরে করে বাগদাদি কারবালায় আইএসের জ্যেষ্ঠ নেতাদের বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন। বিমান হামলার পর বাগদাদিকে ‘গাড়িতে করে সরিয়ে নিয়ে যায়’ জঙ্গিরা। তবে ‘তাঁর শারীরিক অবস্থা অজানা’। ওই বৈঠকস্থলেও বোমাবর্ষণ করা হয়েছে। হামলায় আইএসের আটজন জ্যেষ্ঠ নেতা নিহত হয়েছেন। এর আগেও বাগদাদির ওপর বোমাবর্ষণের দাবি ওঠে। তিনি নিহত হয়েছেন বলেও দাবি করা হয়। শেষ পর্যন্ত সেসব দাবিও নিশ্চিত করা যায়নি।
এএফপি