বাগদাদির মৃত্যুর ভুয়া খবর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামিক স্টেটের নেতা আবু বকর আল বাগদািদর মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে পড়ে গতকাল মঙ্গলবার। ইরান, ইরাক, রাশিয়া ও তুরস্কের বিভিন্ন গণমাধ্যম দৃশ্যত আইএসের একটি কথিত বিবৃতির কারসাজি করা ডিজিটাল ছবিতে বিভ্রান্ত হয়ে এ নিয়ে খবর পরিবেশন করেছে।
আইএসের কথিত বিবৃতিতে বলা হয়, ১০ রমজান রাকায় আন্তর্জাতিক বাহিনীর বোমাবর্ষণে নিহত হয়েছেন বাগদাদি। ওই খবরে বলা হয়, তাৎক্ষণিকভাবে এ নিয়ে মার্কিন নেতৃত্বাধীন জোট কোনো মন্তব্য করেনি।
আইএস সম্পৃক্ত আরবি সংবাদ সংস্থা আল-আমাককে উদ্ধৃত করে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ও তুরস্কের দৈনিক ইয়েনিস সাফাক জানায়, রাকায় আইএসের শক্ত ঘাঁটিতে বিমান হামলায় আইএস নেতা বাগদাদি মারা যান। আমাকের কথিত বিবৃতিতে বলা হয়, আইএসের ‘খলিফা’ বাগদাদি গত রোববার মারা গেছেন।