বাগদাদে আইএসের হামলায় নিহত ১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরাকের রাজধানী বাগদাদের পূর্বাঞ্চলের একটি সবজি বাজারে রোববার আত্মঘাতী গাড়িবোমা হামলা চালিয়েছে আইএস। ছবি: রয়টার্স
ইরাকের রাজধানী বাগদাদের পূর্বাঞ্চলের একটি সবজি বাজারে রোববার আত্মঘাতী গাড়িবোমা হামলা চালিয়েছে আইএস। ছবি: রয়টার্স

ইরাকের রাজধানী বাগদাদের পূর্বাঞ্চলের একটি সবজি বাজারে আজ রোববার আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে। 


পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, আত্মঘাতী গাড়িচালক শিয়া-অধ্যুষিত জামিলা জেলার ওই বাজারের ফটক দিয়ে গাড়ি ঢুকিয়ে দেন। তাঁকে লক্ষ্য করে পুলিশ গুলি চালালে তিনি বিস্ফোরণ ঘটান।

ইরাকের রাজধানী বাগদাদের পূর্বাঞ্চলের একটি সবজি বাজারে রোববার আত্মঘাতী গাড়িবোমা হামলা চালিয়েছে আইএস। ঘটনাস্থলে উৎ​সুক জনতার ভিড়। ছবি: রয়টার্স
ইরাকের রাজধানী বাগদাদের পূর্বাঞ্চলের একটি সবজি বাজারে রোববার আত্মঘাতী গাড়িবোমা হামলা চালিয়েছে আইএস। ঘটনাস্থলে উৎ​সুক জনতার ভিড়। ছবি: রয়টার্স

অনলাইনে বিবৃতি দিয়ে আইএস এ হামলার দায় স্বীকার করেছে। বিবৃতিতে আইএস বলেছে, হামলাকারী হামলার জন্য অধিকসংখ্যক শিয়ার সমাবেশ ঘটে এমন স্থানকে নিশানা বানিয়েছেন।