বাগদাদে আত্মঘাতী বোমায় নিহত ১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে একটি চেকপয়েন্টের কাছে আত্মঘাতী গাড়িবোমা হামলায় ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩৬ জন।
এএফপির খবরে জানা যায়, ওই এলাকার খালেস শহরে দায়িত্বরত কর্মকর্তা হাসান আল মামুরি এবং দিয়ালা প্রদেশের স্বাস্থ্য বিভাগের মুখপাত্র ফারিস আল আজাউয়ি বিস্ফোরণে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। ইরাকে এ পর্যন্ত বেশ কয়েকটি আত্মঘাতী বোমা হামলার দায় নিয়েছে জঙ্গিগোষ্ঠী আইএস।
বাগদাদের কাদিমিয়াহ এলাকায় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়। এই হামলার দায়ও নেয় আইএস। এর এক দিন পরই এ হামলার ঘটনা ঘটল।