বাগদাদে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ৪৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের রাজধানী বাগদাদে গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে ৪৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। দেশটির নিরাপত্তা বাহিনী এবং হাসপাতাল সূত্রে এ খবর পাওয়া গেছে। আইএস এ হামলা চালিয়েছে বলে দাবি করেছে।

এ নি​য়ে গত তিন দিনে ইরাকে তৃতীয়বার বি​স্ফোরণের ঘটনা ঘটল।

বিবিসির খবরে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার বাগদাদের দক্ষিণাঞ্চলের শিয়া অধ্যুষিত বায়া এলাকার একটি গাড়ির ডিলারশিপের দোকান লক্ষ্য করে ওই গাড়িবোমার বিস্ফোরণ ঘটানো হয়। গাড়িটি বিস্ফোরক ভর্তি ছিল। গতকাল বুধবার এমনই এক হামলায় ১৮ জন নিহত হন। এর আগের দিন এক হামলায় চারজন নিহত হন।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস এ হামলার চালিয়েছে বলে দাবি করেছে।