বাগদাদে পেন্টাগন-প্রধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিহাদিদের কাছ থেকে ইরাকের মসুল শহরটি পুনর্দখলের পরিকল্পনা ও ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইসংক্রান্ত বিষয় নিয়ে দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির সঙ্গে আলোচনার জন্য মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের প্রধান অ্যাশটন কার্টার গতকাল সোমবার বাগদাদে পৌঁছেছেন। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর অ্যাশটন কার্টার এ নিয়ে চতুর্থবারের মতো বাগদাদে অঘোষিত সফর করছেন। মসুলের দক্ষিণের একটি বিমানঘাঁটি ইরাকি বাহিনী দখলের পর অ্যাশটন কার্টার এই সফর করছেন। ওই বিমানঘাঁটি দখলের বিষয়টিকে মসুল শহরের পুনর্দখলের ক্ষেত্রে গুরুত্বর্পূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। ২০১৪ সালের জুনের পর থেকে ওই শহরটি আইএসের নিয়ন্ত্রণে রয়েছে। কার্টার তাঁর সফরের প্রাক্কালে একটি সামরিক বিমানে অবস্থানকালে সাংবাদিকদের বলেন, ‘মসুলের নিয়ন্ত্রণ নিতে পরবর্তী অভিযানের বিষয়ে আমাদের কমান্ডার ও প্রধানমন্ত্রী আবাদির সঙ্গে আমরা আলোচনা করব।’