বাগদাদে বোমায় নিহত ১৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে গতকাল সোমবার আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩৬ জন। দিয়ালা প্রদেশের স্বাস্থ্য বিভাগের মুখপাত্র ফারিস আল আজাউই ও দুর্ঘটনাস্থলটির স্থানীয় কর্মকর্তা হাসান আল-মামুরি বলেন, খালিসি শহরের প্রবেশমুখে একটি তল্লাশিচৌকির কাছে আত্মঘাতী হামলাকারী গাড়ি বোমার বিস্ফোরণ ঘটান। এ হামলার দায় তাৎক্ষণিকভাবে স্বীকার করেনি কেউ। কিন্তু সন্দেহের তীর দেশটিতে সক্রিয় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দিকেই।
এএফপি