বাগদাদে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগদাদের কারাদা শপিং এলাকায় আত্মঘাতী বোমা হামলাস্থল। ছবি: রয়টার্স
বাগদাদের কারাদা শপিং এলাকায় আত্মঘাতী বোমা হামলাস্থল। ছবি: রয়টার্স

ইরাকের রাজধানী বাগদাদে আজ রোববার ভোরে ব্যস্ত বাণিজ্যিক এলাকায় আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১৯ জনে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করেছে।

সরকারি সূত্র বলছে, হামলায় ১৪০ জনের বেশি আহত হয়েছেন।

কারাদা এলাকার একটি রাস্তায় এই আত্মঘাতী বোমা হামলা হয়। এ সময় অনেকে বাজারে কেনাকাটা করতে যাচ্ছিলেন। পবিত্র রমজান মাসে ওই এলাকায় ভিড়ও ছিল বেশি।

এর আগে বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, কেনাকাটার জন্য প্রসিদ্ধ কারাদা এলাকায় আত্মঘাতী গাড়িবোমা হামলা হয়েছে। পুলিশের বরাত দিয়ে ইরাকের স্থানীয় আল সুমারিয়া চ্যানেলের খবরে জানানো হয়, কারাদায় একটি রেস্তোরাঁর কাছে গাড়িবোমার বিস্ফোরণ ঘটে। হামলার দায় স্বীকার করেছে আইএস জঙ্গিরা।

দ্বিতীয় বোমা হামলাটি হয় আল শাবাব এলাকায়। এই হামলায়ও বেশ কয়েকজন হতাহত হওয়ার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন