বাগদাদে সৌদি রাষ্ট্রদূতকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর অভিযোগে বাগদাদে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত থামির আল-সাবহানকে তলব করেছে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে গতকাল রোববার এ কথা বলা হয়েছে। ইরাকে সদ্যনিযুক্ত ওই রাষ্ট্রদূত মন্তব্য করেছিলেন, ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে ইরান সমর্থিত শিয়া মিলিশিয়াদের উপস্থিতি ইরাকে উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে। ইরাকের পার্লামেন্টের পররাষ্ট্র-বিষয়ক কমিটির সদস্য খালিদ আল-আসাদি বলেছেন, এসব বিষয়ে কথা বলা তাঁর কাজ নয়। তাঁকে অবশ্যই কূটনৈতিক শিষ্টাচারের প্রতি সম্মান দেখাতে হবে।

বিবিসি