বাঘের কামড়ে দর্শনার্থী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের পূর্বাঞ্চলীয় একটি চিড়িয়াখানায় বাঘের থাবায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার চীনের নিংবো শহরের ইয়াংওর চিড়িয়াখানায় ঘটনাটি ঘটে। বাঘের আক্রমণের ভিডিও ধারণকারী ও প্রত্যক্ষদর্শী লোকজন জানিয়েছেন, বাঘের আক্রমণের সময় লোকটিকে মাটিতে শুয়ে থাকতে দেখা গেছে। একটি বাঘ যখন ওই ব্যক্তির ঘাড় ও মাথায় কামড়াচ্ছিল, তখন তাদের আরও দুটি বাঘ ঘিরে ছিল। চিড়িয়াখানা কর্তৃপক্ষ উচ্চ শব্দের বিস্ফোরণ ঘটালে পাশের দুটি বাঘ চলে গেলেও আক্রমণকারী বাঘটি মানুষটিকে কামড়াতেই থাকে। ইয়াংওর চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, বাঘটিকে ভয় দেখাতে তারা বাজি ফুটিয়েছিল কিন্তু তাতে কাজ হয়নি। পরে স্থানীয় পুলিশের একটি বিশেষ দল গিয়ে বাঘটিকে গুলি করে হত্যা করে।